বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর বঙ্গবন্ধু ফুটবলে শিশু কল্যান ও শহীদ ক্যাপ্টেন ফাইনালে

By মেহেরপুর নিউজ

June 01, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেহেরপুর পৌর পর্যায়ের বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে শিশু কল্যান সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বৃহস্পতিবার  সকালে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় মেহেরপুর শিশু কল্যান সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কালাচাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৬-৫ গোলে মেহেরপুর বড়বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।