মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর বিএনপি’র উদ্যোগ হরতাল চলাকালীন সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করেছে। রবিবার দুপুরের দিকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি’র কার্যালয় চত্বর থেকে শুরু করে কাঁশারী বাজার মোড় ঘুরে শেষ করা হয়। মিছিলে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবদলের সভাপতি জাহিদুর রহমান প্রমুখ ছিলেন।