মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস মেহেরপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
শুক্রবার রাতে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস স্থানীয় বিএনপির নেতা কর্মীদের নিয়ে শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ সাথে কথা বলেন। এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করেন।