রাজনীতি

মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জামিন লাভ

By মেহেরপুর নিউজ

July 28, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুলাই: মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহা্ঙ্গীর বিশ্বাস কয়েকদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। আজ রোববার মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিনিয়র ম্যাজিষ্ট্রেট বৈজন্ত মিশ্বাস তার স্থায়ী জামিনের আদেশ দেন। জামিনের আদেশ কারাগারে পৌছালে শেষ বিকেলে জাহাঙ্গীর বিশ্বাস কারাগার থেকে বের হয়ে আসেন। এসময় তাকে ফুলের তোড়া গলায় পড়িয়ে দিয়ে বরণ করে নেন মেহেরপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আমিরুল ইসলাম,জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ বিজন সহ দলীয় নেতাকর্মীরা। মুক্তির পর তাকে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়।

শোভাযাত্রায় মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান,জেলা তাঁতি দলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিমুদ্দিন গাজি,মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সহ অসংখ্য নেতাকর্মী অংশ নেয়। আসামী পক্ষের শুনানীতে অংশ নেন মেহেরপুর জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।

উল্লেখ্য,গত ৯ জুন বিএনপি অফিসের ভিতর থেকে নিক্ষিপ্ত ইটের আঘাতে মেহেরপুর সদর থানার এস আই দুলু আহত মামলায় পৌর বিএনপি’র সভাপতি আদালতে উপস্থিত হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আবেদন না মঞ্জুর করে তাকে সহ ৩ বিএনপি নেতাকে জেলহাজতে পাঠিয়ে দেয়।