রাজনীতি

মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সহ ৭ বিএনপি নেতা কর্মী কারাগারে

By মেহেরপুর নিউজ

July 16, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জুলাই: পুলিশের ওপর হামলা মামলায় মেহেরপুর পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সহ ৭ বিএনপি নেতা কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট বৈজন্ত বিশ্বাস জেল হাজতে পাঠানোর আদেশ দেন ।

মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেন,আওয়ামীলীগের সাজানো মামলায় পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সহ ৭ বিএনপি নেতা কর্মী মামলার পরপরই উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জন্য অন্তবর্তীকালিন জামিন পায়। আদালতের নির্দেশনা মত নিম্ম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত জামিন না দিয়ে তাদের জেল হাজতে পাঠিয়ে দেয়। আশাকরছি দু’ একদিনের মধ্যে আটক নেতাকর্মীদের আইনী প্রক্রিয়ায় বের করে আনা হবে।

আজ মঙ্গলবার দুপুরে বিএনপি নেতাকর্মীরা মেহেরপুর জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসর্মণ করে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন না মুঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।  জেল হাজতে যাওয়া নেতাকর্মীরা হলেন,মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস,পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, কলেজ ছাত্রদলের সভাপতি সোহেল রানা, বিএনপি নেতা ফারুক হোসেন, জুলফিকার আলী ভূট্টো, গোলাম ফারুক ও হাবীব ইকবাল।

উল্লেখ্য, গত ৯ জুন রাতে বিএনপি কার্যালয়ে আওয়ামীলীগের নেতা কর্মীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার  ঘটনা ঘটে । এসময় ইটের আঘাতে মেহেরপুর সদর থানার উপপরিদর্শক দুলু মিয়া আহত হন। এঘটনায় মেহেরপুর সদর থানা পুলিশের এস আাই দুলু মিয়া বাদী হয়ে মেহেরপুর সদর থানায় বিএনপি’র ৩ শতাধিক নেতা কর্মীর নামে মামলা দায়ের করেন।