বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর মেয়রের উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন

By মেহেরপুর নিউজ

February 01, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেছেন। সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের শহীদ আরজ সড়কে নির্মাণাধীন ড্রেন ও সড়ক পরিদর্শন করেন। এসময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন পৌর এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন। পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব এ সময় তার সাথে ছিলেন।