মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর পৌর এলাকার বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেছেন।
শনিবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন পৌর এলাকার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি শহীদ বরজ সড়কের মাঝামাঝি নির্মাণাধীন ড্রেন সহ অন্যান্য উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন। প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।