বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর মেয়রের ক্রিকেট সেট প্রদান

By মেহেরপুর নিউজ

December 27, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবালকে ক্রিকেট সেট প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে পৌরমেয়রের কক্ষে ক্রিকেট সেট তুলে দেয়া হয়। পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে কাউন্সিলর জাফর ইকবালের হাতে ক্রিকেট সেট তুলে দেন। এসময় ওয়ার্ড কাউন্সিলর নুরুল হাসান রাজিব সেখানে উপস্থিত ছিলেন।