বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর মেয়রের বিভিন্ন এলাকায় চলমান ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

August 28, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় চলমান ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।

শুক্রবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এর কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান ঠিক রাখার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতি আহ্বান জানান। এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।