মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর সভার উদ্যোগে জাইকার অর্থায়নে ৯৫০ ফিট গভীর ওয়াটার পাম্পের উদ্বোধন করা হয়। রবিবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন গভীর ওয়াটার পাম্পের উদ্বোধন করেন।
এসময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সকলের সহযোগিতা নিয়ে পৌরসভার উন্নয়নে পৌর বাসির কাছ থেকে সহযোগিতা কামনা করেন। এসময় কাউন্সিলর বাপ্পি সহ পৌর এলাকার অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।