মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুন: মেহেরপুর পৌর মেয়রের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মেহেরপুর পৌরসভার কর্মকর্তা- কর্মচারী সমন্বয় পরিষদ। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর পৌরসভার সামনের সড়কে তারা এ কর্মসূচী পালন করে। এতে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র আল মামুনসহ সকল কাউন্সিলর,কর্মকর্তাসহ সকল কর্মচারীরা মানব বন্ধনে অংশ নেয়। উল্লেখ্য,আজ বৃহস্পতিবার ভোরে ফজরের আযানের সময় মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু ও জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপকের বাড়িতে বোমা হামলা চালায় দূবৃত্তরা।