মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে আলোচনা সভা শেষে মেহেরপুর পৌর শাখা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নুরুল আহমেদ, সাইদুর রহমান, মুখলেসুর রহমান খোকন, সৈয়দ এহসানুল কবীর আরিফ, সাংবাদিক আল আমিন হোসেন প্রমূখ। পরে নুরুল আহমদকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান বিপ্লবকে সাধারণ সম্পাদক করে মেহেরপুর পৌর শাখা বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।