অন্যান্য

মেহেরপুর পৌর সভার সাবেক কাউন্সিলর মরহুম সালেহুন তারিকের প্রথম মৃত্যু বার্ষিকী

By মেহেরপুর নিউজ

June 29, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জুন :

মেহেরপুর পৌর সভার সাবেক কাউন্সিলর মরহুম সালেহুন তারিকের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পৌর রেজিঃ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফজলুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আব্দুল­াহ বিন হাশেম, মনোয়ারা বেগম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম  পল্টু, বেজাউল করিম প্রমুখ। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।