অন্যান্য

মেহেরপুর পৌর সভায় ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুলাই: মেহেরপুর পৌরসভার উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুর ফিতর উপলক্ষে গরীব দু:স্থদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু চাল বিতরণের উদ্বোধন করেন। মেহেরপুর পৌর এলাকার প্রায় হাজার পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।