বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন অভিযান

By মেহেরপুর নিউজ

September 26, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ এই শ্লোগানে মেহেরপুর জেলায় মাসব্যাপী বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে।বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ও প্রকুতি ও জীবন ক্লাবের সদস্য সচিব ফজলুল হক মন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আরা খাতুন, মেহেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য ওয়াজেদুল হক, দিলারা জাহান, সমন্বয়কারী চ্যানেল আই’র জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চলতি অভিযানে গাছের চারা বিতরনও রোপনের কর্মসূচির প্রথম দিনে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ওধধি গাছের চারা রোপন করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ সহ বৃক্ষরোপনের গুরুত্ব ও যথাযথ পরিচর্যা সম্পর্কে ধারণা প্রদান করা হয়। জেলায় ২০ হাজার গাছ রোপন ও বিতরন করা হবে বলে ক্লাব কতৃপক্ষ জানান