মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জুন: মেহেরপুর প্রথম আলো বন্ধু সভার উদ্দোগে রোববার মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে মাদক বিরোধী সংলাপের আয়োজন কর হয়। প্রথম আলো বন্ধু সভার সভাপতি ডাঃ এম এ বাসারের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়ামত উলাহ ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) হোসেন আলী খন্দকার, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান। বক্তব্য রাখেন বন্ধু সভার উপদেষ্টা তুহিন আরন্য,জেলা তথ্য অফিসার মোল্লা আহমেদ কুতুবু-দ্বীন, নাসির উদ্দিন, উদীচীর সাধারন সম্পাদক শ্বাশত নিপ্পন চক্রবর্তি, সুজনের সাধারন সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু, এনসিটিএফ এর সম্পাদক ইনজামাম সরোয়ার শুভ প্রমুখ।