খেলাধুলা

মেহেরপুর প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলায় মেহেরপুর অংগন ফাউন্ডেশন জয়লাভ

By মেহেরপুর নিউজ

March 10, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মার্চ: মেহেরপুর জেলা ক্রীড়া  সংস্থার উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেটলিগে মেহেরপুর অংগন ফাউন্ডেশন জয়লাভ করেছে। শুক্রবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর অংগন ফাউন্ডেশন ৫ উইকেটে মেহেরপুর বড়বাজার ক্রিকেট একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বড়বাজার ক্রিকেট একাডেমি ২৬ ওভার ৪ বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। অংগন ফাউন্ডেশনের ছট্টু ৫ টি উইকেট লাভ করের। জবাবে খেলতে নেমে অংগন ফাউন্ডেশন ১৭ ওভার ৫ বলে ৫উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে অনু সর্বোচ্চ ৫৬ রান করেন।

মেহেরপুর ক্রীড়া অফিসের অনুর্ধ ১২-১৬ দাবা প্রতিযোগিতা সমাপ্ত মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসে অনুষ্ঠিত অনুর্ধ ১২-১৬ দাবা প্রতিযোগিতায় রাকিবুল, রিসাত ও অনীম চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় অনুর্দ্ধ ১২ তে রাকিকুল শাকিলকে, অনুর্দ্ধ ১৪ তে রিসাত সোহাগকে এবং অনুর্দ্ধ ১৬ তে অনীম জাহিদুলকে পারাজিত করে চ্যাম্পিয়ন হয়।