মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ মার্চ: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলায় মেহেরপুর অগ্রগামী ক্রীড়াচক্র জয়লাভ করেছে।
শনিবার অনুষ্ঠিত খেলায় অগ্রগামী ক্রীড়াচক্র ৯ উইকেটে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে চাঁদবিল শেরে বাংলা ক্লাব ২৬ ওভার ৪ বলে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ৮৯ রান সংগ্রহ করে। নির্মল দলের পক্ষে ২৮ রান করেন।
অগ্রগামী ক্রীড়াচক্রের রাসেল ও সোহাগ ৩ টি করে ও জিকো ২ টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে অগ্রগামী ক্রীড়াচক্র ৮ ওভার ২ বলে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে জিকো ৪০ ও হাফিজ ৩৮ রান করেন। জিকো ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।