খেলাধুলা

মেহেরপুর প্রথম বিভাগ ক্রিকেট লীগের খেলায় ভেনাস ও মোহামেডান স্পোটিং ক্লাব নিজ নিজ খেলায় জয়ী

By মেহেরপুর নিউজ

March 28, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ মার্চ :

মেহেরপুর জেলা ক্রিড়া সংস্থা আয়োজিত মেহেরপুর ষ্টেডিয়াম ও মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লীগের চুড়ান্ত পর্বের খেলায় মেহেরপুর ভেনাস স্পোটিং ক্লাব ও মোহামেডান স্পোটিং ক্লাব নিজ নিজ খেলায় জয় লাভ করেছে। বুধবার অনুষ্ঠিত খেলায় ভেনাস স্পোটিং ক্লাব ১০৭ রানের বিশাল ব্যবধানে মেহেরপুর একতা ক্রীড়া চক্রকে এবং মোহামেডান স্পোটিং ক্লাব ১৩ রানে মেহেরপুর অগ্রগামী ক্রীড়া চক্রকে পরাজিত করে। মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ভেনাস স্পোটিং ক্লাব ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে। মাহমুদুল দলের পক্ষে ৪৪ ও প্রকাশ ৩৫ রান করেন। একতার পক্ষে অনিমেশ ৪ উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে একতা ২৭ ওভার ১ বলে মাত্র ৯৯ রান করে সবাই আউট হয়ে যায়। অনিমেশ দলের পক্ষে ১৯ রান করেন। ভেনাসের পক্ষে লিটিল ৪ ও প্রকাশ ৩ উইকেট লাভ করেন।

এদিকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডান স্পোটিং ক্লাব ৩২ ওভার ৪ বলে ২১০ রান সংগ্রহ করে। রাসেল দলের পক্ষে ৫৪ ও ওয়ালিদ ৫০ রান করেন। অগ্রগামীর পক্ষে রাসেল ৩ উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে অগ্রগামী ৩১ ওভার ৫ বলে ১৯৭ রান করে সবাই আউট হয়ে যায়।