খেলাধুলা

মেহেরপুর প্রথম বিভাগ ফুটবল লীগের খেলায় পিরোজপুর জনতা অ্যান্ড লাইব্রেরি জয়ী

By মেহেরপুর নিউজ

September 16, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মরহুম এলাহীদাদ মিয়া স্মৃতি প্রথম বিভাগ ফুটবল লীগের খেলায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জনতা অ্যান্ড লাইব্রেরি জয় লাভ করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জনতা অ্যান্ড লাইব্রেরি ১-০ গোলে সদর উপজেলার বামনপাড়া বটতলা একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ীদলের পক্ষে জুয়েল খেলা শেষ হওয়ার মাত্র ১ মিনিট আগে জয় সূচক গোলটি করেন।