খেলাধুলা

মেহেরপুর প্রথম বিভাগ ফুটবল লিগের খেলায় পিরোজপুর জনতা অ্যান্ড লাইব্রেরি জয়ী

By মেহেরপুর নিউজ

September 23, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ সেপ্টেম্বর:

মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মরহুম এলাহীদাদ মিয়া ম্মৃতি প্রথম বিভাগ ফুটবলের সুপার লিগের খেলায় সদর উপজেলার পিরোজপুর জনতা অ্যান্ড লাইব্রেরি জয়লাভ করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় পিরোজপুর জনতা অ্যান্ড লাইব্রেরি ৩-০ গোলে মেহেরপুর সদর ফতেপুর তরুন ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রাজা ২ টি ও সুরুজ ১টি  গোল করেন।