খেলাধুলা

মেহেরপুর প্রথম বিভাগ ফুটবল লিগের খেলায় দারিয়াপুর পাবলিক ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

September 23, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ সেপ্টেম্বর:

মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মরহুম এলাহীদাদ মিয়া ম্মৃতি প্রথম বিভাগ ফুটবলের সুপার লিগের খেলায় মুজিবনগর উপজেলার দারিয়াপুর পাবলিক ক্লাব জয়লাভ করেছে। শুক্রবার অনুষ্ঠিত খেলায় দারিয়াপুর পাবলিক ক্লাব ৭-১ গোলের বিশাল ব্যবধানে মেহেরপুর সদর উপজেলার খোকসা যুব সংঘকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে এমাদুল ৪ টি ও জাকির ৩টি গোল করেন। খোকসার পক্ষে রানা ১টি মাত্র গোল করেন।