খেলাধুলা

মেহেরপুর প্রথম বিভাগ ভলিলিগে আমদহ ইউনিয়ন পরিষদ জয়ী

By মেহেরপুর নিউজ

January 02, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জানুয়ারী:

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ভলি লিগে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ জয়লাভ করেছে।

রোববার অনুষ্ঠিত খেলায় আমদহ ইউনিয়ন পরিষদ ২-০ সেটে মেহেরপুর গোধূলী ক্রীড়াচক্রকে পরাজিত করে।