খেলাধুলা

মেহেরপুর প্রথম বিভাগ ভলিবল লিগের খেলায় পাবলিক ক্লাব ও যুব স্পোটিং ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

January 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জানুয়ারী: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ভলিবল লিগে মেহেরপুর পাবলিক ক্লাব ও মেহেরপুর যুব স্পোটিং ক্লাব নিজ নিজ খেলায় জয় লাভ করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর পাবলিক ক্লাব ২-০ সেটে মেহেরপুর হোটেল বাজার রয়েলসকে ও মেহেরপুর যুব স্পোটিং ২-০ সেটে মেহেরপুর টাইগার্স ক্লাব কে পরাজিত করে।