মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জানুয়ারী: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ভলিলিগের প্রথম পর্বের শেষ খেলায় মেহেরপুর পৌর কলেজ জয় লাভ করেছে। শুক্রবার অনুষ্ঠিত খেলায় পৌর কলেজ ২-০ সেটে মেহেরপুর উদীয়মান ক্রীড়াচক্রকে পরাজিত করে। এ জয়ের সাথে সাথে পৌর কলেজ দ্বিতীয় পর্বে উন্নীত হল। দ্বিতীয় পর্বে উন্নীত অন্য দলগুলো হলো মেহেরপুর তরুন সংঘ, নাইট স্টার ক্রীড়াচক্র, গোপালপুর ভাই ভাই সংঘ, আশরাফপুর জনকণ্যান ক্লাব ও আমদহ ইউনিয়ন পরিষদ। আজ শনিবার দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে।