মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জানুয়ারী: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ভলিলিগের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরুহয়েছে। শনিবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ ও মুজিবনগর উপজেলার গোপালপুর ভাই ভাই সংঘ নিজ নিজ খেলায় জয় লাভ করেছে।
এদিন অনুষ্ঠিত খেলায় আমদহ ইউনিয়ন পরিষদ ২-০ সেটে মেহেরপুর নাইট স্টারকে এবং গোপালপুর ভাই ভাই সংঘ ২-১ সেটে মেহেরপুর তরুন সংঘকে পরাজিত করে।