খেলাধুলা

মেহেরপুর প্রথম বিভাগ হ্যান্ডবললিগে এফসিবি ও ভেনাস স্পোটিং ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

October 09, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ অক্টোবর: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত প্রথম বিভাগ হ্যান্ডবল মেহেরপুর এফসিবি এবং ভেনাস স্পোটিং ক্লাব নিজ নিজ খেলায় জয় লাভ করেছে। সোমবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর এফসিবি ৫-২ গোলে মুজিবনগর উপজেলার গোপালপুর ভাই ভাই সংঘকে পরাজিত করে। খেলায় বিজয়ীদলের মুন্না ৩টি এবং মহিবুল ও তরুন একটি করে গোল করেন। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় ভেনাস স্পোটিং ক্লাব ২৬-০ গোলের বিশাল ব্যবধানে মেহেরপুর অংগন ফাউন্ডেশনকে  পরাজিত করে। বিজয়ীদলের হানিফ ১১ টি, সাহারুল ১০ টি, আমানত ৩ টি ও আনোয়ার ২ টি গোল করেন।