মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ অক্টোবর: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ হ্যান্ডবল লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় মেহেরপুর ভেনাস স্পোটিং ক্লাব জয়লাভ করেছে।
রোববার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর ভেনাস স্পোটিং ক্লাব ৭-২ গোলে মেহেরপুর এফসিবিকে পরাজিত করে। বিজয়ী দলের হানিফ ৩ টি, জঙ্গিল ২ টি এবং মামুন ও উজ্জল একটি করে গোল করেন। বিজীত দলের আকাশ ও তরুন একটি করে গোল করেন।
মেহেরপুর প্রথম বিভাগ কাবাডিলিগে নিয়ন ক্রীড়াচক্র জয়ী মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ কাবাডি লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় মেহেরপুর নিয়ন ক্রীড়াচক্র জয়লাভ করেছে। রোববার অনুষ্ঠিত খেলায় লিয়ন ক্রীড়াচক্র ৩৯-৭ পয়েন্টে মেহেরপুর টাউন ক্লাবকে পরাজিত করে।
মেহেরপুর প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু হচ্ছে নভেম্বর মাসে নভেম্বর মাসের প্রথম সপ্তা’য় প্রথম বিভাগ ফুটবল লিগ মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে গড়াবে। মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, চলতি ফুটবল মৌসুমে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ১৯ টি ক্লাব নিয়ে প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু হবে। আগামী দু-এক দিনের মধ্যে লিগের ফিকচারসহ ফুটবল লিগ উপকমিটি গঠন করা হবে। এদিকে প্রথম বিভাগ ফুটবল লিগে অংশ গ্রহণকারি ক্লাব প্রস্তুতি শুরু করেছে।