বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে মৃত্যুদাবীর চেক প্রদান

By মেহেরপুর নিউজ

January 26, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে মৃত্যুদাবীর চেক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শফিকুল ইসলামের পরিবারের মাঝে মৃত্যুদাবির চেক প্রদান করা হয়। শফিকুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের বাসিন্দা।মেহেরপুর প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিশনাল কো-অর্ডিনেটর ও ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন আলীর সভাপতিত্বে মৃত্যুদাবির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজামান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মোঃ জানে আলম, জিয়াউর রহমান। অনুষ্ঠানে শরিফুল ইসলামের পরিবারকে ৬৩ হাজার ৪২৭ টাকার চেক প্রদান করা হয়।

এসময় অন্যদের মধ্যে ইউপি সচিব সানোয়ার হোসেন সানু, আলমগীর হোসেন,আলমগীর হোসেন লালটু,ইসমাইল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।