বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 11, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিনের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জয়নুল ইসলাম, আসাফুদ্দোলা, শফিকুর রহমান, জহুরুল হক, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, ফৌজিয়া আফরোজ তুলি,শহিদুল ইসলাম, নুরুল ইসলাম, ইয়াসনবী প্রমুখ।