টপ নিউজ

মেহেরপুর প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 22, 2020

মেহেরপুর নিউজ :

মেহেরপুর পৌর মেয়র এর অর্থায়নে মেহেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার রাতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেহেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত কার্যালয় উদ্বোধন করা হয়।

পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেস ক্লাবের নব সজ্জিত কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। পরে প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

বেনইয়ামিন মুক্তর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, উপদেষ্টা তুহিন আরন্য, সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, মহাসিন আলী আঙ্গুর, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মামুনুর রহমান, ফারুক হোসেন প্রমূখ। পরে মেহেরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।