বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক মন্টুর পিতা ইসাহাক মিয়ার ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

August 11, 2021

মেহেরপুর নিউজ:

মায়ের মৃত্যুর মাত্র চার দিনের ব্যবধানে মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক মন্টুর পিতা ইসাহাক মিয়া ইন্তেকাল করেছেন।( ইন্না—— রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

বুধবার সন্ধ্যার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী গ্রামের বাসিন্দা ইসাহাক মিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় সন্ধ্যার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হাসপাতালে নেওয়ার পর পরই তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য গত শুক্রবার ফজলুল হক মন্টুর মাতা শাহানারা বানু মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক মন্টুর পিতা ও মাতার মৃত্যুতে মেহেরপুর নিউজ এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।