বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতির মায়ের দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

August 07, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক মন্টুর মাতা শাহানারা বানুর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে মেহেরপুর গাংনী উপজেলার কাথুলী গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। এর আগে শুক্রবার রাতে ফজলুল হক মন্টুর মেহেরপুর শহরে বাসভবনে তিনি ইন্তেকাল করেন।