বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 07, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

স্টেশন অফিসার অমিয়কুমার এর নেতৃত্বে মহড়া চলাকালে অগ্নিনির্বাপণ সম্পর্কে বিভিন্ন ধরনের কৌশল দেখানো হয়। মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা মহড়ায় অংশগ্রহণ করেন। মহড়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন হলে কিভাবে নিভানো হবে, সড়ক দুর্ঘটনা কিংবা অন্য দুর্ঘটনাজনিত কারণে কিভাবে রোগীদের উদ্ধার করা হবে সে সম্পর্কিত বিভিন্ন কৌশল দেখানো হয়।