বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ মহড়া

By মেহেরপুর নিউজ

March 14, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনির্বাপণ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহড়ার আয়োজন করা হয়। রবিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা মদনডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সাব ষ্টেশন অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে মহড়া চলাকালে অগ্নিনির্বাপণ সহ সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধারের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়।