মেহেরপুর নিউজ:
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে অগ্নি নির্বাপনের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জাহিদুর রহমানের নেতৃত্বে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা মহড়ায় অংশগ্রহণ করেন। মহড়ায় আগুন ধরলে কিভাবে আগুন নেভাতে হবে এবং আহতদের উদ্ধার করা হবে তারই কলা কৌশল প্রদর্শন করা হয়।