মেহেরপুর নিউজ:
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে আগুনের কবল থেকে রক্ষা পেতে কিভাবে আগুন নেভাতে তারি মহড়া হয়ে গেল।
রবিবার সকালে মেহেরপুরের কালাচাঁদপুর মোড়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্য আশিকুর রহমান, রবিউল ইসলাম,রাজু আহমেদ, রিদয়, রবিউল ইসলাম, রেজাউল করিম, আরিফ হোসেন প্রমুখ অংশগ্রহণ করেন। বড়সড় দেখতে বিপুল পরিমাণ জনতা ভিড় জমায়।