বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ফেনসিডিল মামলায় বেকুসুর খালাস

By মেহেরপুর নিউজ

November 04, 2024

মেহেরপুর নিউজঃ

ফেনসিডিল রাখার অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুপা আক্তার ও তার স্বামী রিপন খান নামের ২ ব্যক্তিকে বেকুসুর খালাস প্রদান করা হয়েছে।

মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এইচএম কবীর হোসেন এ রায় দেন। রুপা আক্তার মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়া এলাকার ইউসুফ আলীর মেয়ে এবং রিপন খান শহরের মল্লিকপাড়া বোরহান উদ্দিনের ছেলে।

২০২১ সালের ২৩ ডিসেম্বর মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ বোতল ফেনসিডিলসহ রুপা আক্তারকে আটক করা হয়। এবং রিপন খান পালিয়ে যায়। ওই ঘটনা রুপা আখতার ও তার স্বামী রিপন খানের নামে একটি মামলা দায়ের করা হয়। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন।

মামলায় মোট ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। সাক্ষীদের সাক্ষে আসামিদ্বয় দোষী প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসের খালাস প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি কে এম নুরুল হাসান রন্জু এবং আসামীর পক্ষে মীর আলমগীর ইকবাল আলম ও এস এস আমানুল্লাহ আল আমান কৌশলী ছিলেন।