মেহেরপুর নিউজ:
মেহেরপুর ফ্রেন্ডস ৮৭’র কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সানোয়ার হোসেনকে সভাপতি এবং আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে মোট ১১ সদস্য বিশিষ্ট মেহেরপুর ফ্রেন্ডস ৮৭’র কার্যনির্বাহী কমিটি গঠন করা।
মেহেরপুর ফ্রেন্ডস ৮৭’র কার্যালয়ে আলোচনা সভা শেষে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শরিফুল ইসলাম, সহ সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধাক্কা আজাদ আলী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম খোকন, আজিজুল হক টিটু, আব্দুল মান্নান, শামীম হোসেন। সভায় একই সাথে ফরহাদ হোসেন, কামরুল হাসান, ফারুক হোসেন, ফজলুল হক মন্টু এবং আল আমিন হোসেনকে উপদেষ্টা করা হয়।