মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ সেপ্টেম্বরঃ মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে সুবিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা ফুটবলে সিংহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ফাইনালে খেলার যোগ্যাতা অর্জন করেছে। রোববার সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবলে সুবিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে আশরাফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের শিমুল জয়সুচক গোলটি করে। এদিকে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবলে সিংহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ঝাউবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের লাখিয়া ও চাদনী গোল দুটি করে। মেহেরপুরে শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবলে অনুরাগে জয়ী মেহেরপুর রাজ এন্টারপ্রাইজের উদ্যোগে শহরের মল্লিকপাড়া মাঠে অনুষ্ঠিত শহীদ রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের খেলায় রাগে অনুরাগে জয়লাভ করেছে। রোববার সকালে অনুষ্ঠিত খেলায় রাগে অনুরাগে ১-০ গোলে রাজ এন্টারপ্রাইজকে পরাজিত করে। বিজয়ী দলের জুয়েল জয় সুচক গোলটি করেন।