মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জুলাই:
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আজ সোমবার মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সেমি ফাইনাল খেলায় রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টি নন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ভাবে শেষ হওয়ায় টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি ঘটানো হয়। এদিন একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে সেমি ফাইনাল খেলায় রামদাসপুর ২-১ গোলে ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।