বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আলোচনা ও সংগীত অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

December 16, 2020

মেহেরপুর নিউজ:

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান।

বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মুজিবনগর উপজেলা সাধারণ সম্পাদক মোবারক হোসেন, মুরাদ আলি, শাশ্বত নিপ্পন চক্রবর্ত্তী প্রমূখ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।