বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বড় বাজারে ব্যবসায়ীদের সাথে এমপি তাজ উদ্দিন খানের শুভেচ্ছা বিনিময়

By Meherpur News

February 22, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান মেহেরপুর বড় বাজারে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

রবিবার সকালে তিনি বড় বাজারের কাঁচা বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি পূর্বের ন্যায় আগামী দিনগুলোতেও সকলের কাছে দোয়া কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার, সাবেক ছাত্রনেতা খালিদ সাইফুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।