অন্যান্য

মেহেরপুর বন্দর গ্রামে সিলিং ফ্যানের আঘাতে এক শিশু আহত

By মেহেরপুর নিউজ

July 19, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুলাই: মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে সিলিং ফ্যানের আঘাতে তোয়্জ (১) নামের এক শিশু আহত হয়েছে। আহত অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালের দিকে ঐ ঘটনা ঘটে।

জানা গেছে,  মেহেরপুর সদর উপজেলার বন্দর  গ্রামের তজিমউদ্দীনের শিশু ছেলে তোয়াজকে দু হাতে নাচানোর সময় সিলিং ফ্যানে ধাক্কা লাগে। এতে সে মারাত্বক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।