মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জুন: মেহেরপুর আমরা ক’জন আয়োজিত মেহেরপুর গালার মাঠে অনুষ্ঠিত বন্ধু ক্রিকেট লীগে মুজাহিদ স্পোটিং ক্লাব জয় লাভ করে সেমি ফাইনালে উঠেছে। শনিবার অনুষ্ঠিত খেলায় মুজাহিদ স্পোটিং ক্লাব ৫ উইকেটে হাসান স্পোটিং ক্লাবকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে হাসান স্পোটিং ক্লাব ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান করেন। জবারে খেলতে নেমে মুজাহিদ স্পোটিং ক্লাব ১৪ ওভার ২ বলে ৫উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। খেলায় বিজয়ী দলের আবির ৩৯ রান ও ২ টি উইকেট লাভ করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছে।