বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 07, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর বন বিভাগের উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় মেহেরপুর পৌর সভার কালাচাঁদওুর জেহালার বিল হতে ভৈরব নদীর সংযোগ খালের উভয় পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ সিডলিং কিলোমিটার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, বন বিভাগের কর্মকর্তা জাফরুল্লাহ মুজিবনগর উপজেলা বন কর্মকর্তা মাসুদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। দুই কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন ধরনের বনজ, ফলদ, ঔষধি ও শোভাবর্ধনকারী প্রায় ২ হাজার বৃক্ষ রোপন করা হবে।