বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বর্শিবাড়িয়া গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রাস্তা সংস্কার

By মেহেরপুর নিউজ

September 10, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ সেপ্টেম্বর:

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বর্শিবাড়িয়া গ্রামবাসীর উদ্যোগে ওই গ্রামের চলাচলের অযোগ্য একটি কাঁচা সড়ক স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে জন চলাচলের উপযোগি করে তুলেছে। শুক্রবার সকাল থেকে বর্শিবাড়িয়া গ্রামের কয়েক শ’ মানুষ অন্য জায়গা থেকে মাটি এনে রাস্তার উপর সৃষ্টি হওয়া একটি গর্ত ভরাটসহ রাস্তাটি চলাচলের উপযোগি করে তোলেন। এর আগে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আলম খান সড়ক সংস্কারের কাজ উদ্বোধন করেন। ইউপি সদস্য আব্দুস সালাম, সংরক্ষিত মহিলা সদস্য লাল বানু এসময় সেখানে উপস্থিত ছিলেন।