বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বসন্তপুরে গাছ থেকে পড়ে যুবক আহত

By মেহেরপুর নিউজ

October 28, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ অক্টোবর : মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামে গাছ থেকে পড়ে বাহাদুর (২৭) নামের এক যুবক মারাত্মক আহত হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের বসন্তপুর গ্রামের সিবাদ আলীর ছেলে বাহাদুর তাদের একটি শিমূল গাছে উঠে ডাল কাটতে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে আহত হয়। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।