বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বাজিতপুর গ্রাম থেকে ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

By মেহেরপুর নিউজ

August 23, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ আগস্ট: মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি)। বুধবার প্রথম সকালে প্রতিদিনের ন্যায় মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত টহলে বের হয়। টহলদল বাজিতপুর মাঠের একটি জমি থেতে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। বাজিতপুর ক্যাম্পে’র নায়েব সুবেদার একেএম আব্দুস সালাম জানান, চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মদ গুলো ফেলে রেকে পালিয়ে যায়।