মেহেরপুর নিউজ ২৪ ডটকম,৩ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত ফাড়ির বিজিবি’র একটি টহলদল ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে । জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে বিজিবি’র নায়েব সুবেদার এ কে এম আব্দুস সালামের নেতৃত্বে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাজিতপুর বিজিবি’র একটি টহলদল বাজিতপুর গ্রামের মাঠে টহল থাকাকালে পরিত্যক্ত ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।